তোমাদের শহর থেকে দূরে চলে যাবো!
এই শহরে আমার কোন ব্যক্তিগত মানুষ নেই!
নেই পিছুটান! পরিচিত ঘ্রাণ! ভালোবাসার গান!
এই শহরে আমার কোন প্রিয় মানুষ নেই!
প্রিয় যে ছিল, সেও সময়ের সাথে চলে গেছে অপ্রিয়ের তালিকায়!
পরিচিত চোখ অপরিচিত হয়ে গেছে অসহায় সময়ের দাবীতে!
তোমাদের শহর থেকে দূরে চলে যাবো!
এই শহরে আমি থাকতে আসিনি!
এটা আমার গন্তব্য না!
আমি হারাবো! একা হবো! বিষন্ন বিলাস করবো! তবুও যে ঘর আমার না, সেখানে থাকবো না!
তোমাদের শহরে প্রেম খুঁজতে এসে পেয়েছি অপ্রেম!
ভালোবাসা খুজতে এসে পেয়েছি কপটতা!
বিশ্বাস করে ঠকেছি বহুবার!
যে শহরের মানুষ প্রেমিককে অপ্রেমিক ঘোষনা করে সামান্য অভিমানে,
সে শহরে বড্ড অক্সিজেনের অভাববোধ হয়!
তোমাদের শহর থেকে একদিন যাত্রা হবে অন্য গন্তব্যে!
একটা অবেলার ট্রেন ধরে চলে যাবো, বিশ্বাসঘাতকহীন নতুন প্ল্যাটফর্মে!
তোমরা দূরে যাবে! দূরে যেতে যেতে আবছা হবে স্মৃতি!
আমি বাঁচতে শিখে যাবো, একা!
একা মানে ভীষন একা!

Comments