নতুন করে শুরু করবার জন্য আমাদের একটা পরিকল্পিত সময় হলো নতুন বছরের প্রথম দিন।
একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, বছরের শেষ দিনে অনেকেই ডিটারমাইন হয় যে, কাল থেকে নিজেকে বদলে ফেলবো।
নিজেকে বদলানো এত সহজ?

গড় আয়ুর হিসেব অনুযায়ী প্রায় অর্ধেক জীবন কাটিয়ে ফেলেছি হতাশা, ডিপ্রেশন, অনিদ্রা এবং নিদ্রাতে! এখনো পর্যন্ত প্রতি বছরই নিজেকে বদলে ফেলার এক দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বছরের প্রথম দিনটি শুরু করি। আর বছরের শেষ দিনে এসে যখন হিসেব নিকেশের খাতা খুলে বসি, তখন দেখি বহু পথ হেটে এসেও পা দুটো আটকে আছে আগের জায়গায়, যেখান থেকে শুরু করেছিলাম এগিয়ে যাওয়ার প্রত্যয়ে, দিনশেষে সেখানেই দাঁড়ানো।
মানুষ মূলত ক্যালেন্ডারের হিসেবে নিজেকে বদলাতে পারেনা।
বদলে যেতে হয় মুহূর্তেই। মানুষ বদলায় প্রয়োজনে, মানুষকে বদলাতে হয় জীবনের তাগিদে।

এ বছর আর নিজেকে বদলাতে চাইনি। বেশ তো যায় দিন। ঘড়ির কাটা ঘুরলেই তো দিন ফুরায়, রাত হয়, রাত শেষে ভোর হয়। সময় হেটে চলে তার নিজস্ব গতিতে। এইভাবেই তো ফুরায় জীবন। জীবনকে হুটহাট এক সকালে বদলে ফেলা যায় না। জীবন পথ বদলায় সঠিক গন্তব্যে পৌছানোর উদ্দেশ্যেই। জীবনকে বদলাতে হয় এমনিতেই।
সাল, দিন, তারিখ হিসেব করে নিজেকে যে বদলানোর চেষ্টা, এটা মূলত নিজের সাথে নিজের এক ধরনের অভিনয় করার মতন।
দ্যাখো, জীবনে এমন সময়ও আসে, যখন তুমি খুব কাছের কাউকে ভুলে যেতে চাও। মাঝে মাঝে এমন হয় যে, কাল থেকে ওসব স্মৃতি আর মনে করবো না। অথচ, স্মৃতিকে হুটহাট ভুলে যাওয়া যায়না। এটা তার সতেজতা হারায় ক্রমান্বয়ে।
জীবনকে বদলানো ব্যপারটা স্মৃতির মতনই, হুটহাট কিছুই বদলায় না। এসব বদলায় অনেকদিনের প্রাকটিসে।
স্মৃতি এবং অভ্যাসের মতন বেহায়া স্বভাবের আর দ্বিতীয় কিছু হয়না।

এবার আর বদলাবো না, এই প্রতিজ্ঞা নিয়ে সকাল শুরু করেছি।
আমার কাছে নতুন দিন আর পুরাতন দিন বলে কিছু নেই। জীবনকে আমি একটা স্কুলের মতন ভাবি, যেখানে প্রতিটি সকাল একেকটা ক্লাসের মতন। প্রতিটি দিনকে আমি অভিজ্ঞতার ঝুলিতে রেখে দেই। এখানে নতুন আর পুরাতন দিন বলে কিছু হয়না, সমস্ত দিনের গুরুত্ব একই রকম।
সমস্ত ক্লাস ফুরালে যেমন স্কুল জীবন ফুরায়, তেমনি অভিজ্ঞতার ক্লাস ফুরালে আর বেঁচে থাকার প্রয়োজনবোধ হয়না।

এক সকালে বদলে যাওয়া ব্যপারটা হাস্যকর তখনই, যখন আমরা বুঝতে শিখে যাই যে বদলানোর মতো কঠিন কিছু আমাদের জীবনে আর নেই।
একটা দূরের মানুষ আপন হওয়ার পর তাকে বদলে ফেলা যেখানে সহজ নয়, সেখানে নিজের সাথে নিজেই এতগুলো দিন পার করার পর নিজেকে এক সকালে বদলে ফেলতে চাওয়ার প্রত্যয়টা হাস্যকর ছাড়া আর কিছুই না।

একটা শিশু একদিনে হাটা শিখে না, তাকে হামাগুড়ি দিতে হয়, গুটি গুটি পায়ে হাটতে হয়, হোচট খেতে হয়, হোচট খেয়ে উঠে দাঁড়াতে হয়, তারপর অল্প অল্প করে দৌড়াতে হয়।
জীবন ছোট্ট শিশুর হাটার গতির মতই। এক সকালে তো পায়ের নখটাও ঠিকঠাক বদলায় না, কি করে একটা সমস্ত মানুষ বদলে যাবে?

আমি বরং হুটহাট বদলাবো না। এই না বদলাতে, না বদলাতে একদিন নিজের দিকে তাকিয়ে দ্যাখবো ভীষন বদলে গেছি।
এভাবেই তো অনেক সময়ের বিনিয়োগে মানুষ বদলায়!

নতুন বছরে বদলে যাওয়া জরুরী না, বরং জীবন চলতে থাকুক তার নিজস্ব গতিতে।
নিজস্ব নিয়মে চলতে চলতে একদিন সবকিছু এমনিতেই বদলে যাবে। যেমন করে বিবর্তনে সৃষ্টি হয়েছে সভ্যতা!

Comments
Post a Comment