১. প্রিয় মানুষ বলতে আমি তাদেরকেই বুঝি, যারা একদিন অপ্রিয় হয়ে উঠে! যে মানুষ অপ্রিয় হওয়ার ক্ষমতা রাখে না, সে মানুষ বুঝাতেই পারে না, সে আসলে কত'টা প্রিয় ছিল!
২. সময় একদিন সব ক্ষত মুছে দিতে পারে না, বরং সময়ের সাথে সাথে ক্ষত শুকিয়ে যায়!
ক্ষত শুকালেও, ক্ষত মুছে না! ক্ষত স্থানে একটা আবছা দাগ ঠিকই থাকে!
৩. মানুষকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেললে, সমস্যা নেই। তবে, তুমি তাকে প্রায়োরিটি দিচ্ছো, এটা বুঝিয়ে ফেললেই সমস্যা!
যখন কেউ তোমার জীবনে তার প্রায়োরিটিটা সম্পূর্ন ভাবে টের পেয়ে যায়, তখন থেকে সে তোমাকে নিয়ে খেলতে শুরু করে।
জীবনের এই খেলায়, তোমার জিতে যাওয়ার সম্ভাবনা, তোমার প্রথম প্রেম টিকে যাওয়ার সম্ভাবনার সমান।
৪. বিশ্বাস একান্তই ঈশ্বরের প্রাপ্য! মানুষ এখনো বিশ্বাস করার মতো নির্ভরযোগ্য প্রানী হয়ে উঠতে পারেনি।
৫. প্রকৃত প্রেমিক, প্রেমিকার দেহ এবং মন দুটোকেই ভালোবাসে! যারা বলে, আমি তোমার শরীর চাই না, তারা ভন্ড!
৬. রাতে কান্না করা প্রেমিকা জোস!
৭. কিশোরী প্রেমিকা যখন লিপিস্টিক হারায় গেলে মন খারাপ করে, এডাল্ট প্রেমিক তখন BCS এর জন্য
"চ্যালেঞ্জেস অফ LDC গ্রাজুয়েশনস" পড়তে থাকে! এটাকেই এডজাস্টমেন্ট প্রবলেম বলে!
৮. মন খারাপকে বিলাসিতা হিসেবে নাও, তাহলে তোমার আর মন খারাপ হবেনা! কারন, বিলাসিতা ব্যপারটা সবাই ডিজার্ভ করে না!
৯. কাচ্চিতে লবন না হলে খেতে ভাল্লাগেনা! অথচ, চুমুতে কোন লবন নাই, তবুও প্রেমিক প্রেমিকারা একজন অন্যজনকে বলে " তোমাকে একটা চুমু খাই"??
কি অদ্ভুত!

Comments

Popular posts from this blog