১. মানুষ তার নিঃসঙ্গতার ভাগ কাউকে দিতে চায় না!
নিঃসঙ্গতা একটা অসুখের মতো! একটা নেশার মতো! অক্সিজেনের মতো!
এই নেশায় একবার যে ডুবে যায়, সে আর ফিরতে চায় না কখনো!
খুব একা একা লাগলে, মানুষ আরো বেশি একা হতে চায়! ঘরের দরজা বন্ধ করে রাখে! বেলকনিতে বসে আকাশ দেখে!
আকাশের সাথে মানুষের সম্পর্ক কেবল শূন্যতার মিল থাকাতেই সম্ভব হয়!
যার কোন শূন্যতা নেই, সে আকাশ ভালোবাসেনা!
২. বিশ্বাস একটা মিথ!
বয়সের সাথে সাথে বিশ্বাস বদলায়! খুব ছোটবেলায় যে জিনিসকে তীব্র রকমের বিশ্বাস করেছিলে, সে জিনিসে এখন যুক্তি কাজ করে।
এখন যে জিনিসকে বিশ্বাস করছো, বয়স বেড়ে গেলে, সেই বিশ্বাসে ফাটল ধরবে!
এখন যে জিনিসকে তোমার রূপকথা মনে হয়, একদিন সেই জিনিসেই হয়তো তোমার বিশ্বাস চলে আসবে!
৩. "বেশি আবেগ ভালো না" এই লাইনটাই আসলে সবচেয়ে খারাপ।
পৃথিবীকে জানতে হলে, আবিস্কার করতে হলে, আবেগি হতে হয়!
আবেগিরা হুটহাট একটা কিছু করে বসে! হুটহাট একটা নতুন কিছু সৃষ্টি করে!
অতি বাস্তববাদীরা কোন কিছু করার আগে শত বার ভাবে! তারা একটা পরিচিত নিরাপদ পথ ধরে হাটে, কখনো নতুন পথ সৃষ্টি করতে পারেনা।
৪. প্রতিশ্রুতি দেওয়ার সময়ই মানুষ বুঝতে পারে, সে এটা রাখতে পারবে কি পারবেনা!
তবুও কখনো কখনো বাধ্য হয়ে প্রতিশ্রুতি দিতে হয়! এই ধরো, প্রেমিকা যদি মাথায় হাত রেখে বলে, "কথা দাও, কখনো ছেড়ে যাবেনা", এটাতে তোমার ইচ্ছে না থাকলেও প্রতিশ্রুতি দিতে হবে!
কিছু কিছু প্রতিশ্রুতি মানুষ অনিচ্ছায়ও দেয়!
৫. যে মানুষ বলে "আমার অতিরিক্ত যত্ন ভালো লাগেনা", সেও একটা নির্দিষ্ট মানুষের যত্নের অভাবে হাসফাস করে!
৬. পৃথিবীর অনেক পুরুষই বহুগামিতা পছন্দ করে! সমাজ এবং লোক লজ্জার ভয়ে প্রকাশ করেনা।
এরা স্ত্রীর সাথে সঙ্গমকালে, অন্য নারীর মুখ কল্পনা করে!
৭. কিছু কিছু সম্পর্কের স্থায়িত্ব কম থাকলেও নৈকট্য বেশি হয়!
কিছু সম্পর্কে বিপরীত মানুষটার নিঃশ্বাসের আদ্রতা টের পাওয়ার সুযোগ হলেও, নৈকট্য আসেনা।
৮. সুখের মতো বিরক্তিকর আর কিছু নেই। দুখঃ কষ্টই কেবল জীবনকে উপভোগ করতে শেখাতে পারে।
যে মানুষ যত বেশি সুখি, ততো বেশি বোকা!
৯. যৌনতা এবং মুগ্ধতার একটা বড় পার্থক্য হলো, যৌনতায় মানুষের শরীরকে কল্পনা করতে হয়!
মুগ্ধতায় কোন অবয়ব লাগেনা! সামান্য কন্ঠস্বর শুনলেও মুগ্ধ হওয়া যায়!
যৌনতায় প্রেমিকার চিৎকারে আনন্দ হয়! মুগ্ধতায় প্রেমিকার চিৎকারে ব্যথা অনুভব হয়।
মনুষত্য এবং পশুত্বের পার্থক্য কেবল এতটুকুই।
১০. দুখঃ কষ্ট ব্যক্তিগত জিনিস! এর ভাগ কাউকে দেওয়ার চেষ্টা করার মতো বোকামি আর হয়না!
সুখের ভাগ শেয়ার করতে হয়!
দুখেঃর ভাগ দিতে গেলেই মানুষ করুনা নিয়ে পাশে দাঁড়ায়!
ছোট্ট এই জীবনে, কারো করুনায় বেঁচে থাকার মতো ব্যর্থতা আর কি হতে পারে!

Comments

Popular posts from this blog