সকালে ঘুম থেকে উঠেই একটা তৃপ্তির নিঃশ্বাস নিতে নিতে জানালা দিয়ে বাইরের পৃথিবীটাকে দেখে নিলাম। চারিদিকে হৈ-হুল্লোর, গান বাজনা।
জাতীয় সংগীত বাজিয়ে সভা করছে অসংখ্য মানুষ। আমার আজও অফিস আছে। ১৬ ডিসেম্বর উপলক্ষে কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের প্রোগ্রাম আয়োজন করার দায়িত্ব পরেছে।
ফ্রেস হয়ে শার্ট গায়ে দিয়ে আবার খুলে ফেললাম। সাদা পাঞ্জাবীটা গায়ে দিয়ে বেরিয়ে পরলাম পথে। প্রতিদিনের তুলনায় আজকে শীতও একটু বেশি। শরীর জুড়িয়ে আসে হিম হওয়া বাতাসে। আমি প্রাণ ভরে শ্বাস নিতে নিতে সংসদ ভবনের সামনে দিয়ে আসার সময় দেখলাম পতাকা বিক্রি করছে একদল যুবক। মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে কেউ কেউ বসে আছে রাস্তার দু ধার ধরে।
চা খাবো। চায়ের দোকানে যেয়েই দেখলাম চা বিক্রেতা গান বাজাচ্ছে "একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়!"
আমার ভালো লাগছে আজ। যদিও প্রতিদিনের মতো আজও একই ভাবে সূর্য উঠেছে আকাশে। যদিও একই নিয়মেই আমি অফিস যাচ্ছি। যদিও সকালের সিঙ্গারার দাম আজও ১০ টাকাই রেখেছে দোকানি। তবুও, আমার ভালো লাগছে।

আমার ভালো লাগছে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের সেই সকালের কথা ভেবে! যেই সকাল থেকে আর মৃত্যু আসেনি জীবন ছিনিয়ে নেওয়ার বার্তা নিয়ে!
আহা, মুক্তি!
আহা, আমাদের সেই নিশ্চয়তায় ঘেরা ভালোবাসার বাংলাদেশের শত্রুমুক্ত হওয়ার সেই সকাল!

আই লাভ মাই বাংলাদেশ মানেই দেশপ্রেম না, দেশপ্রেমটা থাকে মগজে, মননে, চিন্তায়, অনুভূতিতে, দায়িত্ববোধে, মূল্যবোধে, সুশাসনে, সমতায়, অধিকারে, গনতন্ত্রে এবং দেশের প্রতি থাকা নাগরিক দায়বদ্ধতায়!
দেশকে ভালোবাসা মানে দেশটার যত্ন নেওয়া!
দেশকে ভালোবাসা মানে, এরকম মুক্তির সকালে প্রাণ ভরে শ্বাস নিতে নিতে বলতে হয়- ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা!
দেশকে ভালোবাসা মানে- আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়াভরা পথে হেটেছি এত'টা দূর! বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ!

দেশটাকে ভালোবাসতে হবে। দেশটাকে ভালোবাসতে হবে দায়িত্ববোধ থেকে!
দেশ আমাদের কি দিয়েছে ভেবে বিব্রত না হয়ে ভাবতে হবে, আমরা দেশকে কি দিচ্ছি!
দেশ দিয়েছে আশ্রয়, যেটুকু আশ্রয় দিয়েছিলো আমাদের মা!

ভালোবাসা প্রিয় বাংলাদেশ! 
Comments
Post a Comment