বয়স বাড়ছে! তারচেয়েও দ্রুত গতিতে বেড়ে চলেছে ব্যক্তিগত বিবর্তন! সময় সবকিছু বদলে দেয়! যেমন করে বদলে যায় পরিচিত কন্ঠস্বর! চায়ের টং দোকান! ভালোবাসার গান ! প্রকৃতির ঘ্রাণ! প্রিয় মুখ! প্রিয় মানুষ! সময়ের সাথে বদলে যায় অনুভূতি! প্রেম! ভালোবাসা! সম্পর্ক! এই তো কয়েক বছর আগেও অপেক্ষা ছিল! প্রিয় মানুষ ছিল! বুকের ভেতর হৃদপিন্ড ছিল! ভালোবাসা ছিল! বন্ধুত্ব ছিল! এখন নেই। সবকিছু বদলে গেছে! চিন্তার পরিবর্তন এনেছে ম্যাচিউরিটি! সময় একদিন হুট করে বদলে যায়! মোড়ের টং দোকানের চায়ের স্বাদ পানসে লাগে! প্রেমিকার টেক্সট আসে না! শহরে শহরে লাগানো থাকে ব্যক্তিগত হৃদপিন্ডের নিখোঁজ বিজ্ঞপ্তি! ভালোবাসা আত্মহত্যা করে দায়িত্ববোধের সামনে দাঁড়িয়ে! প্রেম প্রেম প্রকৃতি পাখির কিচিরমিচির ভুলিয়ে দিয়ে আকাশ দেখায়! যতটুকু আকাশ দেখি, ততোটুকুই শূন্যতা! সময় বদলে যায়! আমিও বদলাই সময়ের পথ ধরে! আমি হাটি! হোচট খাই! আবার ঘুরে দাঁড়াই! আবার হাটি! আমার ফিরে যাওয়ার সুযোগ নেই বন্ধুর সাথে সিগারেট ভাগ করে খাওয়ার বয়সে! আমার মাথার উপর দায়িত্বের ওজন বাড়ে! আমি নুয়ে পরি! আমার মুক্তি পেতে ইচ্ছে হয়! আমি মুক্তির সন্ধান করতে করতে বুঝে যাই, এই ইঞ...
Posts
- Get link
- X
- Other Apps
- কেমন আছো, মাধবীলতা? - যেমন রেখে গ্যাছো! - তারমানে ভালো নেই! - খারাপ আছি নাকি ভালো, আজকাল আর বুঝিনা। কখনো নিজেকে তো নিজে জিজ্ঞেস করিনা " আমি কেমন আছি?" তুমি কেমন আছো, অনীল? - হুম, বেশ ভালো। - আসলেই ভালো আছো তো? - জানিনা। খুব সম্ভবত ভালো এবং খারাপ থাকার মাঝামাঝি কিছু একটা আছে! এক কথায় বলা যায়, দোটানায় আছি! - এখন কোথায় জব করছো? - জব টব কিছু করছি না আপাতত। মাঝে মাঝে দৈনিক সংবাদপত্রের সাহিত্যের পাতায় টুকটাক লিখালিখি করি। সেখান থেকে যে'কটা টাকা পাই, তা দিয়ে টেনেটুনে মাস চলে যায়। তুমি কোন চাকরি টাকরি করছো এখন? - হুম, করছি। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে এইচ আর হিসেবে আছি। - বাহ, তাহলে তো খুব ভালো আছো। মান-সম্মান, আভিজাত্য, মাস শেষে ভালো মাইনে সবই তো পাচ্ছো! বেশ সুখেই আছো তাহলে! - একজন লেখক হয়ে, তুমি কি করে আভিজাত্যটাকেই সুখ বলতে পারলে? - তবে কি অসুখ জমে গেছে বুকের ভেতর? - এই অসুখটা বুকে জমেছিলো তখন, যখন তোমার সাথে আমার বিচ্ছেদ হলো! - বিচ্ছেদ না হলে তো, কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেরানো একজন কবির সাথেই জীবন কাটাতে হতো! একবেলা খাবার পেলে, অন্যবেলা না খেয়ে ...
- Get link
- X
- Other Apps
- কেমন আছেন, স্বর্নালী সেন? - ওহ, অনিন্দ্য! - বাহ, কন্ঠস্বর শুনেই চিনে ফেললে? - কিছু কন্ঠস্বর কখনো অপরিচিত হয়না! - আমি তো ভেবেছিলাম সময়ের সাথে সাথে কন্ঠস্বরও মনে থাকে না। - তোমার কোন ভাবনাই কি কখনো সঠিক ছিল? - রাগটা কমেনি এখনো! অনেক বছর তো হলো, এবার একটু স্বাভাবিক হও! - এতবছর পর স্বাভাবিক হওয়াটাও কি খুব জরুরী? - তা না! মানুষটার প্রয়োজনই যেখানে ফুরিয়ে গেছে, সেখানে স্বাভাবিক আর অস্বাভাবিক এর হিসেব করে আর কি হবে, স্বর্নালী? - এসব প্রয়োজন ফুরিয়ে যাওয়ার গল্প শোনাতে ফোন দিয়েছো? - নাহ! অনেকদিন কথা হয়না! তোমাকেও খুব মনে পরছিলো! তাই ভাবলাম, একটু কথা তো বলাই যায়! - মনে পরলেই কথা বলতে হবে? - খুব বিরক্ত হচ্ছো বোধয়! - বিরক্তি ছাড়া আর কি কিছু দিতে পেরেছো কখনো? - সবসময় বিরক্তি খুজতে খুজতে তুৃমি ভালোবাসাটুকু খেয়ালই করোনি! - কি করে খেয়াল করবো? এত হ্যাংলা স্বভাবের একটা মানুষের মাঝে ভালোবাসা খুজতে চাওয়াটাও বিরক্তিকর! কখনো আমার জন্য ব্যথা অনুভব হয়েছে তোমার? - তোমার জন্য রোজ রাতে বুকের ভেতর মাথা ব্যথা হয়! - এসব হ্যাংলামো করো বলেই, তোমার সাথে আমার থাকা হয়নি! কোনদিন কোন কি...
- Get link
- X
- Other Apps
ধরা যায়না, ছোয়া যায়না, চোখের দিকে তাকিয়ে থেকে মোহগ্রস্থ হওয়া যায়না! তবুও এসব ঘুমহীন জেগে থাকাই আমাদের দূরত্ব কমিয়ে দেয়! রাতের অন্ধকার বাড়ে, আমাদের দূরত্ব কমতে থাকে! দিনের ম্যাচিউরিটি মুখ থুবরে পরে থাকে একটা ক্লান্ত বালিশে! বুকের ভেতর শূন্যতার চাষাবাদ চলে, আমরা চলে যাই আমাদের সুন্দর সময়ে! একটা পুরাতন স্মৃতির ঘ্রাণ টের পাওয়া যায়, বুকের কোমল অনুভূতিতে! দিনের ব্যস্ততা আশ্রয় চায় রাত্রিকালীন নির্ভরশীলতার বুকে! রাত হলে, দূরের মানুষ কাছে চলে আসে! এত'টা কাছে, যেখানে একটা দেহহীন কল্পনার মানুষের নিঃশ্বাসের অস্তিত্বও টের পাওয়া যায়! অন্ধকারের আমন্ত্রনে, বুকের ভেতর একটা আস্ত আকাশ ঢুকে যায়! সেই সব ব্যক্তিগত আকাশে তাকালেই কেবল শূন্যতারা মাথা জাগিয়ে কুর্নিশ করে! এসব হাসফাস লাগা রাতে, বেঁচে থাকার সমস্ত ডেফিনেশন বদলে যেতে শুরু করে! প্রচন্ড নিঃসঙ্গতায়ও নিঃসঙ্গ হওয়া যায়না! নিঃসঙ্গতায় মানুষ আসলে একা হয়না কখনো, কেউ না কেউ বুকের ভেতর থাকে বলেই মানুষ নিঃসঙ্গতা অনুভব করে! এসব মন খারাপের মাঝরাতে আমি ঈশ্বরের পায়ে চুমু খেয়ে বলি, " প্রচন্ড একাকিত্বেও আমি কখনো একা হইনা কেন, ঈশ্বর?"
- Get link
- X
- Other Apps
মানুষ ভালো থাকতে চায়, অথচ খারাপ থাকে! আমি খারাপ থাকতে চাই, তাই ভালো থাকি! পৃথিবীতে যে জিনিস মানুষ খুব করে চায়, তা পায়না! সুতরাং ছোট্ট এই জীবনবোধ থেকে আমি শিখেছি, ভালো থাকার সবচেয়ে সহজ উপায় হলো, খারাপ থাকার চেষ্টা করা! আমরা কেন জানি কখনো উল্টোটা চাইতে জানি না! তুমি একটা মানুষের কাছে ভালোবাসা চাও, সে ভালোবাসে না! অথচ, তুমি যখন একটা মানুষের কাছে ঘৃণা চাইবা, খুব করে চাইবা, বারবার চাইবা, দেখবা সে তোমাকে ভালোবাসতে শুরু করেছে! ঘৃণা করার চেয়ে ভালোবাসা সহজ! তুমি যার কাছে তীব্র রকমের এভেইলএবল হয়ে যাবা, সে পাত্তা দিবেনা! সারাদিন পেছনে ঘুরঘুর করছো! খোঁজ খবর নিচ্ছো! প্রয়োজনের বেশি যত্ন নিচ্ছো! বেশিমাত্রায় তার প্রয়োজনবোধটা তাকে উপলবদ্ধি করাচ্ছো! এসব ব্যাপার তোমাকে তার কাছে মূল্যহীন করে দিবে! আমরা তার জন্য শূন্যতা অনুভব করি, যে আসলে আমাদের মাঝে থাকেনা! যে থাকে, তার জন্য কখনো শূন্যতা অনুভব হয়না! নিজের গুরুত্বটা বুঝানোর জন্য হলেও মাঝে মাঝে নিখোঁজ হওয়া লাগে! যে খুজবে, সে তোমার! যে খুজবেনা, তার জন্য কষ্ট পাওয়ার মতো বোকামি আর কিছু নেই! ভালো থাকতে চাও, খারাপ থাকার চেষ্টা করো! ভালোবাসা চাও, ঘৃ...
- Get link
- X
- Other Apps
অনেক বছর পর একদিন হুট করে পথে দেখা হয়ে যাবে আমাদের। কিছুটা চেনা চেনা লাগবে। কিছুটা অচেনা। মনে পরবে, একজন অপরিচিত মানুষ থেকে আমাদের পরিচিত হওয়ার গল্প। তোমার টলমলে গাল, প্রশস্ত বুক, যৌবনের সমুদ্র নুয়ে পরবে বয়সের ভারে। আমার কালো কেশ, রাজকীয় গোঁফ, লম্বা দাঁড়ি সাদা হয়ে গেছে দেখে হাসতে হাসতে বলে ফেলবে, বড্ড বুড়ো হয়ে গেছো, তুমি! আমাদের কথা হবে! তাকিয়ে থাকা হবে! স্মৃতিচারন করা হবে! শুধু হাত ছুয়ে দেখা হবেনা! হাত ছুয়ে দেখতে যেটুকু অধিকার লাগে, তা অপচয় হয়ে যাবে মধ্যবর্তী সময়ে! যেদিন দেখা হবে আমাদের, আমি খুব করে চাইবো, সমস্ত আকাশ ভেঙে অজস্র বৃষ্টিকণা নামুক শহরের বুকে! ধুয়ে মুছে দিক সব অভিমান! অনুরাগের গান! আমি ভুল করে বলে ফেলবো, " তোমার নীল আকাশ রংয়ের ছাতাটা আনোনি?" তোমার চোখের দিকে তাকালেই আমার বুকের ভেতর একটা বেয়োনেট ঢুকে যাবে মুহূর্তেই! ভুল করে বলে ফেলবো " ঠিক মতো নিজের যত্নও নাও না? চোখের নিচে কালি পড়ে গেছে কেন?" তুমি হেসে বলবে, "বয়সটাও তো কম হয়নি! নিজেকে দেখেছো, কেমন রোগা রোগা হয়ে গেছো?" অযত্নে পড়ে থাকা এত এত বছর যেন ভুলে যেতে শুরু করবে, কত'টা যত্নহীন...
- Get link
- X
- Other Apps
একসাথে পথ চলতে চলতে আমরা পথ ভুলে চলে গেছি অন্য পথে! দুটো হৃদপিন্ডের মধ্যবর্তী সরলরেখা বেয়ে একটা বিচ্ছেদের নদী বয়ে গেছে গন্তব্যহীন সীমান্তের দিকে! আমি ভীষন মরে যাবো কষ্টে শতাব্দীর শেষ রাত পর্যন্ত ভুগেছি অনিদ্রায়! তারপর একদিন সব বদলে গেলো! বদলে গেলো, বুকের ভেতর জমানো ব্যথার তীব্রতা! অনিদ্রাও বিশ্বাসঘাতকতা করে নিদ্রাচ্ছন্ন হয়ে উঠলো! তোমার কন্ঠস্বর শুনে শুরু হওয়া সকালের স্মৃতি বিলীন হয়ে গেলো বিকেলের রোদে! আমি বাঁচতে শিখে গেলাম একা! একা মানে খুব একা! একা মানে, নিঃসঙ্গতায় ভালো থাকা! নিঃসঙ্গতা থেকে আমার আবার মুক্তি মিলেছে! কারো জন্য নতুন করে বুকের ভেতর ভালোবাসার বোধ হচ্ছে! বুকের ভেতর বড় হয়ে যাওয়া শূন্যতার আকাশে, শান্তির পায়রা উড়িয়ে দিয়েছে মুগ্ধতার স্পর্শ! কারো জন্যই তো জীবন থামে না! আমি ভালোবাসছি! তীব্র রকমের সুনামি সাইক্লোনের ককটেল প্রেম বুলেটের মতো প্রবেশ করছে বুকে! আমার ঘুম হয়না! গলা দিয়ে খাবার নামে না! আমার বড্ড হাসফাস লাগে! আমি রোজ সকালে একটা নতুন মানুষের কন্ঠস্বর শোনার আকুলতা নিয়ে জেগে উঠি! আমি আবার কারো হাতের আঙুল ছুয়ে দেখার ব্যাকুলতা নিয়ে অপেক্ষা করি! আমার বাঁচতে ইচ্ছে হয়, আ...