ডিভোর্স লেটারের সাথে হলুদ খামে করে একটা চিঠি পাঠিয়েছে রিয়া। অনিমেষ, প্রিয় এবং অপ্রিয়ের মাঝামাঝিতে যে মানুষ থাকে , চিঠির শুরুতে তাকে ঠিক কি বলে সম্বোধন করতে হয়, আমি শিখিনি কোথাও। এতক্ষনে নিশ্চয়ই ডিভোর্স লেটারটা তোমার হাতে পৌঁছে গেছে। হুট করে ডিভোর্স লেটার পেলে, যেকেউই একটু ধাক্কা খাবে। তুমি ঠিক কতটুকু ধাক্কা খেয়েছো, আমি অনুমান করতে পারছিনা। অথবা তোমার কোন ধাক্কাই লাগেনি হয়তো। শোন আমাদের সম্পর্কের আজ ৪ বছর পূর্ণ হলো। এইদিনে ডিভোর্স লেটারের জায়গায় হয়তো প্রেম পত্র থাকার কথা ছিল। অথচ, পৃথিবী সব সময় তার কথা রাখতে পারে না। যেমন কথা রাখতে পারোনি তুমি। আমরা ৪ বছর একসাথে ছিলাম! একই ছাদের নিচে! পাশাপাশি বালিশে! একই ঘরে! একটাই শরীর মোছার তোয়ালে ব্যবহার করেছি! পাশাপাশি চেয়ারে বসে খেয়েছি প্রতিদিন! অথচ, আমরা কখনো কাছে আসতে পারিনি। আমাদের ভেতরে একটা দূরত্ব ছিল গোপনে। আমি তোমার কাছের মানুষ হয়েছি শুধু সঙ্গমে! সঙ্গম এবং সঙ্গমের বাইরে তুমি এক অন্যমানুষ! আমি তোমার কাছের মানুষ ছিলাম, যতক্ষন না তোমার বীর্যপাত সম্পন্ন হয়েছে। বীর্যস্ফলনের পর তোমাকে অপরিচিত লাগে। এই মানুষটা তখন আর একটু আগের মানুষ থাকেন...
Posts
- Get link
- X
- Other Apps
মোটামুটি একটা আত্মনির্ভরশীল জীবন কাটাতে চাই। ঘর, সংসার, পরিবার, স্ত্রী, কন্যা, সন্তান সব থাকুক। তবুও আমি চাই, আমার একটা ব্যক্তিগত আস্থার জায়গা থাকুক! একটা বিশুদ্ধ নিঃশ্বাস নেওয়ার নির্ভরযোগ্য অবকাঠামো তৈরী হোক। আমি জানি, আমার বয়স বাড়বে! বৃদ্ধ হবো! চুলের রং বদলে যাবে! গালের চামড়ায় ঝুল ধরবে! শরীরের কোষ নিস্তেজ হতে শুরু করবে। আমি জানি, আমার হেটে চলার ক্ষমতা থমকে যাবে হুট করে! আমাকে হাত ধরে বাথরুমে নিয়ে যেতে হবে! অথবা, বয়সের ভারে শরীর টের পাবেনা কখন বিছানায় প্রসাব করে দিয়েছি। আমি জানি, আমি একদিন যতটুকু মূল্যবান হবো, ঠিক ততোটুকু মূল্যহীন হয়ে যাবো। বোঝা হয়ে উঠবো অন্য মানুষের। আমি মোটামুটি একটা গোছালো জীবন চাই। সন্তানরা বড় হয়ে গেলে, তাদের বিয়ে দিবো! তারা ঘর সংসার করবে। একটা ভালো অবস্থানে পৌছে যাবে। আমি তখন একটু একটু করে নিজেকে গুটিয়ে নিতে শুরু করবো। আমি দূরে যাবো! দূর মানে অনেক দূর! আমার সারাজীবনের উপার্জন থেকে আমি কিছু অংশ আলাদা করে রাখবো! আমার সন্তানদের থাকার জায়গাটা ঠিকঠাক করার পর আমি একটা আলাদা থাকার জায়গা বানাবো। আমার ইচ্ছে, শহর থেকে বহু দূরে একটা পাহাড়ের উপর একটা চিলেকোঠা টাইপ ছোট্ট...
- Get link
- X
- Other Apps
১. প্রিয় মানুষ বলতে আমি তাদেরকেই বুঝি, যারা একদিন অপ্রিয় হয়ে উঠে! যে মানুষ অপ্রিয় হওয়ার ক্ষমতা রাখে না, সে মানুষ বুঝাতেই পারে না, সে আসলে কত'টা প্রিয় ছিল! ২. সময় একদিন সব ক্ষত মুছে দিতে পারে না, বরং সময়ের সাথে সাথে ক্ষত শুকিয়ে যায়! ক্ষত শুকালেও, ক্ষত মুছে না! ক্ষত স্থানে একটা আবছা দাগ ঠিকই থাকে! ৩. মানুষকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেললে, সমস্যা নেই। তবে, তুমি তাকে প্রায়োরিটি দিচ্ছো, এটা বুঝিয়ে ফেললেই সমস্যা! যখন কেউ তোমার জীবনে তার প্রায়োরিটিটা সম্পূর্ন ভাবে টের পেয়ে যায়, তখন থেকে সে তোমাকে নিয়ে খেলতে শুরু করে। জীবনের এই খেলায়, তোমার জিতে যাওয়ার সম্ভাবনা, তোমার প্রথম প্রেম টিকে যাওয়ার সম্ভাবনার সমান। ৪. বিশ্বাস একান্তই ঈশ্বরের প্রাপ্য! মানুষ এখনো বিশ্বাস করার মতো নির্ভরযোগ্য প্রানী হয়ে উঠতে পারেনি। ৫. প্রকৃত প্রেমিক, প্রেমিকার দেহ এবং মন দুটোকেই ভালোবাসে! যারা বলে, আমি তোমার শরীর চাই না, তারা ভন্ড! ৬. রাতে কান্না করা প্রেমিকা জোস! ৭. কিশোরী প্রেমিকা যখন লিপিস্টিক হারায় গেলে মন খারাপ করে, এডাল্ট প্রেমিক তখন BCS এর জন্য "চ্যালেঞ্জেস অফ LDC গ্রাজুয়েশনস" পড়তে থাকে! এ...
- Get link
- X
- Other Apps
- কেমন আছো, দেবলীনা? - ঠিক কেমন থাকবো চেয়েছিলে? - ওই যে দূরের পাখি যেমন মুক্ত ডানায় ভেসে চলে মহাশূন্যে, তাদের মতো স্বাধীন হয়ে বাঁচো, এটাই তো চেয়েছিলাম! - এজন্যই মুক্ত করে দিয়ে চলে গেছো, অনিরুদ্ধ? - আমি চেয়েছিলাম, তুমি বাঁচতে শিখো! - তোমার চাওয়া না চাওয়াতে আমি বাঁচতে শিখিনি! - এই যে আজকাল কত্ত স্ট্রং হয়ে গেছো! - এটা নিজের প্রয়োজনে! - আমি থাকলে, এতটা স্ট্রং নিশ্চয় হতে না! নিজে নিজে বাঁচতে শিখতে হলে, একা হওয়া জরুরী! - কই, আমি তো এভাবে বাঁচতে চাইনি! দূর্বলতা বেঁচে থাকার সার্থকতাকে নষ্ট করে, এটা তুমি শিখিয়েছো! আমি তো জানতাম, ভালোবাসলে এমনিতেই একজনের প্রতি অন্যজনের নির্ভরশীলতার একটা জায়গা তৈরী হয়! - ওরকম পরজীবীর মতো জীবন, ভালো লাগে? - তুমি কখনো ভালোবাসতে পারোনি! ভালোবাসলে, লেগে থাকতে ইচ্ছে হয়! যে পরজীবী হতে পারেনা, সে ভালোবাসবে কি করে? - আমার চলে যাওয়াতে খুব অভিযোগ হয়? - নাহ, একদম না! - সত্যিই কোন অভিযোগ নেই, দেবলীনা? - নাহ নেই! মানুষের চলে যাওয়া নিয়ে আমার অভিযোগ নেই! অভিযোগ তার প্রতি হয়, যে রয়ে যায়! যে খুব ছোট্ট কারনে কিংবা বিনা নোটিশে দূরত্ব বাড়িয়ে দেয়, তার ...
- Get link
- X
- Other Apps
- কি ব্যপার অনিন্দ্য, আজ রাতে ঘুম হয়নি বোধয়! এত সকালে ফোন দিয়েছো যে? - এত সকালে ফোন দিয়েছি বলে অবাক হয়েছো? - নাহ, অবাক হইনি! আমার অবাক হওয়ার ক্ষমতা হারিয়েছে বহু বছর আগেই! একটা সময় তোমার সবকিছুতেই অবাক হতাম! এই যেমন, তুমি তাকালে অবাক হতাম! ভালোবাসি বললে অবাক হতাম! তোমার স্পর্শ পেলে অবাক হতাম! তোমার হাসিতে অবাক হতাম! - আর কি কি কারনে অবাক হতে? - তোমার সবকিছুতেই অবাক হতাম! শেষবার তোমার চলে যাওয়ার দৃশ্য দেখতে দেখতে অবাক হয়েছিলাম! এই যে একটা কাছের মানুষ হয়ে তুমি দূরে চলে গেলে, এর চেয়ে বেশি অবাক আর কিছুতে হইনি! - খুব অভিমান হয় নাহ? - অভিমান! না না অভিমান একদম হয়না! অভিমান তো হয় ব্যক্তিগত মানুষের উপর! যে মানুষ দূরে চলে যায়, সে তো আর ব্যক্তিগত থাকে না! তুমি দূরের মানুষ; তোমার সাথে অভিমানটা ঠিক জমবে না! - দূরে সরিয়ে দিয়েছো এত দ্রুত? - দূরে যেতে চেয়েছিলে বলেই তো, কাছে রাখিনি! - আমি যদি বলি, আমি আমার পুরাতন ঘরে ফিরতে চাই আবার! বিশ্বাস করবে? - ভুল শব্দে শূন্যস্থান পূরন হয় ঠিকই, মার্কস পাওয়া যায়না! তুমি আমার জীবনে ভুল শব্দের মতোই! জেনে শুনে তোমাকে আর আশ্রয় দেওয়া যাবে না! - ঘৃ...
- Get link
- X
- Other Apps
তোমাদের শহর থেকে দূরে চলে যাবো! এই শহরে আমার কোন ব্যক্তিগত মানুষ নেই! নেই পিছুটান! পরিচিত ঘ্রাণ! ভালোবাসার গান! এই শহরে আমার কোন প্রিয় মানুষ নেই! প্রিয় যে ছিল, সেও সময়ের সাথে চলে গেছে অপ্রিয়ের তালিকায়! পরিচিত চোখ অপরিচিত হয়ে গেছে অসহায় সময়ের দাবীতে! তোমাদের শহর থেকে দূরে চলে যাবো! এই শহরে আমি থাকতে আসিনি! এটা আমার গন্তব্য না! আমি হারাবো! একা হবো! বিষন্ন বিলাস করবো! তবুও যে ঘর আমার না, সেখানে থাকবো না! তোমাদের শহরে প্রেম খুঁজতে এসে পেয়েছি অপ্রেম! ভালোবাসা খুজতে এসে পেয়েছি কপটতা! বিশ্বাস করে ঠকেছি বহুবার! যে শহরের মানুষ প্রেমিককে অপ্রেমিক ঘোষনা করে সামান্য অভিমানে, সে শহরে বড্ড অক্সিজেনের অভাববোধ হয়! তোমাদের শহর থেকে একদিন যাত্রা হবে অন্য গন্তব্যে! একটা অবেলার ট্রেন ধরে চলে যাবো, বিশ্বাসঘাতকহীন নতুন প্ল্যাটফর্মে! তোমরা দূরে যাবে! দূরে যেতে যেতে আবছা হবে স্মৃতি! আমি বাঁচতে শিখে যাবো, একা! একা মানে ভীষন একা! - Asaduzzaman Jibon
- Get link
- X
- Other Apps
দেবলীনা, ঘরে ফিরলেই তোমার যে ঘ্রাণটা পেতাম ক'দিন হলো সে ঘ্রাণটা নেই! তুমি আছো; তোমার লাল শাড়ি, নীল ব্লাউজ, খয়েরী রংয়ের অন্তর্বাস ঝুলে আছে বারান্দায়! সব আমার চেনা, তোমাকেই শুধু অচেনা লাগছে! একসাথে আছি! একটাই শোবার ঘর, একটাই খাবার টেবিল, একই ছাদের নিচে মাসের পর মাস, বছরের পর বছর, কাটিয়ে দিচ্ছি নিদ্রা এবং অনিদ্রা নিয়ে! তুমি আছো বাহুতে! পাশের বালিশে! তৃপ্তিতে! অতৃপ্তিতে! সঙ্গমে! তবু তুমি নেই কেন? কোথায় নেই? কতটুকু জায়গায় নেই? চেনা মানুষ অচেনা হয়ে উঠলে তাকে আর নিজের মানুষ লাগেনা! তোমার সাথে আমার দূরত্বটা ঠিক কোথায়? একই বিছানায় থেকেও ঠিক কতটুকু দূরত্ব হয় মানুষের? বুকের উপর মাথা রাখলেও যে শূন্যস্থানটা রয়ে যায়, তা পূরন করতে হলে ঠিক কত'টা উপযুক্ত স্পর্শ প্রয়োজন হয়? . অনিমেষ, কারন খুঁজতে এসেছো নাকি কৈফিয়ত চাচ্ছো? তোমাকে এখন আমার আর প্রেমিক প্রেমিক লাগেনা! তুমি আর দশটা স্বাভাবিক পুরুষের মতো দেখতে! পার্থক্য শুধু, তোমার সামনে আমি নগ্ন হই; অন্য দশ জনের সামনে হইনা! শুধু একই ঘর, একই বিছানা, পাশের বালিশে শোবার অধিকার পেতে পেতে মানুষ যখন মুখস্থ হয়ে যায়, তখন তাকে আর নিজের মানুষ লাগে না! ...